প্রথম প্রান্তিকে রবির আয় ৬ শতাংশ বেড়েছে
জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে অর্থনীতি স্বাভাবিক গতি পাচ্ছে৷ এর একটি প্রতিফলন ঘটেছে দেশের অন্যতম মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে৷
এতে দেখা যায়, ২০১৪ সালের প্রথম তিন মাসে রবির রাজস্ব আয় দাঁড়িয়েছে এক হাজার ১১৭ কোিট টাকা৷ আর গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এক হাজার ১০০ কোটি টাকা আয় হয়েছিল৷ অর্থাৎ এই সময়কালে আয় বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ৷
আর্থিক প্রতিবেদনবিষয়ক রবির এক সংবাদ বিজ্ঞিপ্ততে এসব তথ্য জানানো হয়েছে৷
এতে আরও বলা হয়েছে, চলতি প্রান্তিক শেষে রবির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৩৯ লাখে৷ আর গত বছর ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল দুই কোটি ২৩ লাখ৷
রবির কার্যালয়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবির ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে ও রবির প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ৷
রবির কর্মকর্তারা আরও জানান, আকর্ষণীয় প্যাকেজ ও বিস্তৃত ৩.৫জি নেটওয়ার্কের কারণে রবির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ভয়েস ও ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
আলোচ্য সময়ে রবি সরকাির কোষাগারে ৪৩০ কোটি টাকার বেশি জমা দিয়েছে, যা কোম্পানির মোট রাজস্বের ৩৮ শতাংশ। এই সময়কালে রবির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা৷